1. admin@mannanpresstv.com : admin :
কোরবানির ঈদের বিশেষ নাটক ‘টিকটক বউ’ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

কোরবানির ঈদের বিশেষ নাটক ‘টিকটক বউ’

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১ Time View

সামাজিক বাস্তবতা ও হাসির ঘটনা নিয়ে বানানো হয়েছে হয়েছে নাটক ‘টিকটক বউ’। কোরবানির ঈদের বিশেষ নাটক হিসবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচার হবে নাটকটি।

বিজ্ঞপ্তিতে স্টেশনটি জানিয়েছে, ঈদের দিন রাত ৯টায় প্রচার হবে নাটক ‘টিকটক বউ’; রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনা করেছেন আব্দুল্লাহ আল মামুন।

এতে অভিনয় করেছেন অভিনয় করেছেন সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল, আরজুমান আরা বকুল, হুমায়ুন ফরিদ, সাবিহা জামান, বিমল ব্যানার্জি, সাবরিনা শফী নিসা ও আনোয়ার শাহী।

এই নাটকে উঠে এসেছে বর্তমান প্রজন্মের সোশাল মিডিয়া নির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক। নাটকের গল্পে দেখা যাবে, মনির তার মা ও মামাকে সঙ্গে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে যায়। মেয়ের নাম রায়না। টিকটকে রায়নাকে প্রথম দেখে মনির। দেখেই ভালো লেগে যায় তার। প্রাইভেট ফার্মে চাকরি করা মনিরের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সুন্দরী মেয়েকে বিয়ে করবে। এ কারণে বহু মেয়ে দেখেও তার মনে ধরেনি।

মেয়ে দেখতে যাওয়ার ঘটনাকে ঘিরে নাটকে তৈরি হয় একের পর এক হাস্যরসাত্মক পরিস্থিতি। তাদের বিয়ে ঘিরেই এগিয়ে যাবে নাটকটি। নাটকটি নির্মল বিনোদনের পাশাপাশিবর্তমান সামাজিক ও পারিবারিক বাস্তবতার একটি সূক্ষ্ম চিত্র তুলে ধরবে বলে জানিয়েছেন আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD