কারণ ছাড়া হয় না কভু জলবায়ু পরিবর্তন।
কোনো বাঁধা ছাড়া নদী করেনা দিক পরিবর্তন।
শুধুই মানুষের পছন্দ-অপছন্দ–
বিনা কারণেই হয় পরিবর্তন।
দেখে অপ্রত্যাশিত পরিবর্তন,
কষ্ট পাওয়ার নেই কোনো কারণ।
কারো কাছে কোনো কিছু প্রত্যাশা করাই বারণ,
সকল কাজে সৃষ্টিকর্তাকে করো স্মরণ।
ভাগ্য মেনে সব কিছু করে নাও বরণ,
যাপিত জীবন করো অতি সাধারণ।
রবের নিকট চাও তুমি ঈমানী মরণ,
সে মরণই হবে পরকালীন সুখের কারণ।
তারিখ : ২৫/১২/২০২৪