ওহে গুণী! ওহে জ্ঞানী!
নিজের সাথে হয় কি কথা কখনই?
শুনন জনাব তবে,
বলুন কথা নিজের সাথে,
ঘুমানোর সময় প্রতিরাতে।
কি দায়িত্ব ছিলো ন্যস্ত?
কি নিয়ে ছিলেন ব্যস্ত?
কার প্রতি করেছেন অবিচার!
চোখের জল ফেলে
স্রষ্টার নিকট দিচ্ছে কে বিচার!
কার সাথে কি করেছেন অন্যায়!
কে ভাসাচ্ছে অভিশাপের বন্যায়!
খুঁজুন তব দোষত্রুটি,
হবেন না গিরগিটি!
পারলে করুণ উপকার,
কর্মে যেন না পান ধিক্কার!
যারা জ্ঞান পাপী,
নিজের অন্যায় তারা দেখে কি?
অন্যের দোষত্রুটি মাপে ঠিকই তারা নিক্তি দি!
ওহে গুণী! ওহে জ্ঞানী!
স্রষ্টা আর সৃষ্টির কাছে চেয়ে নিন মাপ,
সারাদিন যাহা করেছেন পাপ। অতঃপর—-
পুনঃ অপরাধ না করার করেন পণ,
তবেই পরকালীন মুক্তির দেখতে পারেন স্বপন।
তারিখ : ১৭/১/২০২৫
সময় : বিকেল ৫ : ১৫ মিনিট