কত লাকসাম কত বাতি খ্যাত ঐতিহ্যবাহী লাকসাম রেলওয়ে জংশন, নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতি বিজড়িত এলাকা লাকসাম, বহু শিল্পপতি, জ্ঞানী, গুণী ব্যাক্তির জন্মস্থান লাকসাম এবং ৩৬০ আউলিয়ার মধ্যে দুইজন ব্যাক্তি হযরত গাজী সাহেদা (রাঃ) পশ্চিমগাঁও ও হযরত করিম হায়দার সাহেব (গাজিমুড়া) লাকসামে চিরনিদ্রায় শায়িত আছেন। বহু কৃর্তিমান পুরুষের জন্ম অত্র এলাকায়। অনেকেই বিভিন্নভাবে অবদান রাখছেন। কারো নাম জানা আবার অনেকের নাম অজানা রয়ে গেছে । নাম অজানা এমন একজন ব্যাক্তিত্ব লাকসাম -মনোহরগঞ্জের কৃতি ও গর্বিত সন্তান, শিক্ষানুরাগী, সমাজ সেবক, একজন ক্লিন মনের মানুষ লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-২ এর পূর্বাচল পরিবারের সিনিয়র লায়ন রিজিয়ন চেয়ারপার্সন মোঃ হারুন অর রশিদ। তিনি মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের হাজিপুরা বালিকা মাদরাসার সভাপতি, হাজিপুরা জামে মসজিদের সভাপতি। লায়ন মোঃ হারুন অর রশিদ ঢাকা প্রবাসী একজন বিশিষ্ট ব্যবসায়ী। তিনি মুন স্টার আবাসিক হোটেল, হাসান ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল, আলম রেস্তোরা এন্ড রেস্টুরেন্ট এর স্বত্বাধিকারী এবং ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সদস্য। লাকসাম পৌর শহরের পশ্চিমগাঁও মিয়াপাড়া আবদুল্লাহ ম্যানশনের মালিক মরহুম আলহাজ্ব এটিএম আবদুল্লাহ সাহেবের বড় ছেলে লায়ন মোঃ হারুন অর রশিদ। তিনি লাকসাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ৮৭ ব্যাচের কৃতি ছাত্র এবং লাকসাম নবাব ফয়জুন্নেছা সরকারী কলেজ হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তাহার স্ত্রী মিসেস মাহমুদা বেগম একজন সু-গৃহিনী। লায়ন মোঃ হারুন অর রশিদ তিন মেয়ে এক ছেলের বাবা। বড় মেয়ে মোসাম্মৎ আনিকা রায়হানা রশিদ এইচ এস সি তে পড়ে। মেয়ে এবং ছেলে উভয়ে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত। তিনি একজন শিক্ষানুরাগী, সমাজসেবক, ভদ্র, নম্র, মিষ্টভাষী ও ক্লিন মনের মানুষ। তিনি একজন ধার্মীক ব্যক্তিত্ব। তিনি হাজিপুরা বালিকা মাদরাসা পরিচালনা পর্ষদ সভাপতি হয়ে এলাকায় মেয়েদের শিক্ষার দ্বার উন্নত করেন। হাজিপুরা বালিকা মাদরাসা ও মসজিদ প্রতিষ্ঠায় তাহার পরিবার অবদান রাখেন। এলাকায় পরিবারটির সুনাম ও সু-খ্যাতি রয়েছে। তিনি লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-২ এর সিনিয়র লায়ন রিজিয়ন চেয়ারপার্সন হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন এবং সামাজিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছেন। কর্ম জীবনে তিনি একজন সফল মানুষ। সর্ব ক্ষেত্রে তিনি সুনাম ও সু-খ্যাতি অর্জন করে চলেছেন। লাকসাম-মনোহরগঞ্জে লায়ন মোঃ হারুন অর রশিদ একজন কৃতি ও গর্বিত সন্তান হিসেবে সকলের কাছে গ্রহনযোগ্য ব্যাক্তিত্ব। তাহার মরহুম পিতা আলহাজ্ব এটিএম আবদুল্লাহ সাহেব একজন ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহ্ মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং লায়ন চেয়ারপার্সন হারুন অর রশিদকে হেফাজত করুন ……..আমিন।