1. admin@mannanpresstv.com : admin :
হাসিনা পরিবারের নামে থাকা ৮০৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, প্রক্রিয়াধীন ১৬৯টি - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন

হাসিনা পরিবারের নামে থাকা ৮০৮ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, প্রক্রিয়াধীন ১৬৯টি

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৫৬ Time View

বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে ফ্যাসিস্ট শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত ৯৭৭টি অবকাঠামো ও প্রতিষ্ঠানের মধ্যে ৮০৮টির নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া পরিবর্তনের প্রক্রিয়ায় আছে বাকি ১৬৯টি প্রতিষ্ঠানের নাম।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং থেকে জানানো হয়, বিগত সরকারের ১৬ বছরের শাসনামলে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম শেখ হাসিনা, তাঁর পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD