1. admin@mannanpresstv.com : admin :
ভুলে যাইনি -মুক্তা পারভীন - মান্নান প্রেস টিভি
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

ভুলে যাইনি –মুক্তা পারভীন

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩১৫ Time View
ভুলে যাইনি এ-ই তপ্ত নগরীর
বিভৎস রকমের প্রতারণা জালিয়াতি কিভাবে মানুষকে খামচে ধরে।
ভুলে যাইনি এ-ই দেশের মরা মানুষগুলো কবর থেকে কিভাবে জেগে উঠে কেবলই ভোট এলে।
ভুলে যাইনি কতো নির্মম হলে
একটা মানুষকে রাস্তার মাঝখানে
পিটিয়ে মেরে উল্লাস করে।
ভুলে যাইনি এদেশের মানুষকে
শোষণ করে কিভাবে
বিদেশে সম্পদের পাহাড় গড়ে।
ভুলে যাইনি,দেশের প্রতিটি সেক্টর
কিভাবে গিলে খেয়ে
হাজারো নীতি কথা বলে।
ভুলে যাইনি একই ব্যক্তির বন্দনা করতে মানুষকে কতোটা
বাধ্য করা হয়।
ভুলে যাইনি এদেশের ইতিহাস
পাল্টে দিয়ে
নতুন প্রজন্মের কাছে কিভাবে
নগ্ন মিথ্যাচার করা হয়।
ভুলে যাইনি একটি ন্যায্য দাবীকে
প্রতিষ্ঠা করতে কিভাবে
নিজের রক্ত ঢেলে দিয়েছে এদেশের ছাত্র জনতা।
ভুলে যাইনি, একটা ন্যায় বিচারের
আশায় কিভাবে ছুটেছি
গ্রামের এ মাথা থেকে ওমাথা অবধি।
ভুলে যাইনি, সন্তান হারা মায়ের
আর্তনাদে কিভাবে
আকাশ বাতাস কেঁপে ওঠে।
ভুলে যাইনি পিতা হারা ঐ নিস্পাপ শিশুর মলিন মুখে বিষাদে ছায়া
হৃদয়ের চাপা কান্না।
বিনীত অনুরোধ, আপনারাও
ভুলে যাবেনা।
অতীত ইতিহাস ভুলে গেলে
ভবিষ্যত এক অন্ধকারে নিমজ্জিত হবে।
তারিখ ঃ ২৮/০৭/২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD