1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ - মান্নান প্রেস টিভি
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

আবদুর রহিম, মনোহরগঞ্জ:
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৬৪ Time View

কুমিল্লার মনোহরগঞ্জে খলিলুর রহমান ও সালেহা ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং মনোহরগঞ্জ উপজেলা উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ মার্চ) দক্ষিণ ঝলম ইউনিয়নের ঝলম গ্রাম উন্নয়ন ফোরামের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপির অর্থায়নে ঝলম এলাকার ১,৩০০ পরিবার এবং উপজেলার ১১টি ইউনিয়নের মোট ২,০০০ হতদরিদ্র পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর ইসলাম। মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উপদেষ্টা মো. আব্দুল খালেক মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলার আমির মাওলানা নুরুন্নবী, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সহ-সভাপতি এস এম মুনছুর ও সহ-সভাপতি প্রফেসর আশরাফুজ্জামান মোল্লা।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন দক্ষিণ ঝলম ইউনিয়নের প্রশাসক সফিকুর ইসলাম পাঠান, দক্ষিণ ঝলম ইউনিয়ন জামায়াতের আমির সাইফুল ইসলাম সালেহীন এবং উন্নয়ন ফোরামের নির্বাহী সদস্য হুমায়ুন কবির, সাইফুল ইসলাম ও জাহাঙ্গীর আলম মিজী। অনুষ্ঠানে জহিরুল ইসলাম, পেয়ার আহম্মেদ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম ফিরোজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD