1. admin@mannanpresstv.com : admin :
ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

ওমানে গাড়ির ভেতরে চার ভাইয়ের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১০ Time View

ওমানে বিয়ের কেনাকাটা করতে বের হওয়ার পর একটি গাড়িতে বাংলাদেশ প্রবাসী চার ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়।

স্বজনরা জানান, স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) বিকালে দেশটির আল মিলিদ্দা আল মোছানা‎ স্টেট অফ আল বাতিনাহ এলাকায় গাড়ির ভেতরে এসির গ্যাস বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে। তারা হলেন, উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার প্রয়াত আবদুল মজিদের ছেলে মো. রাশেদ, মো. শাহেদ,  মো. সিরাজ ও মো. শহিদ। ঘরে তাদের বৃদ্ধা মা ও বড় দুই ভাইয়ের স্ত্রী-সন্তান রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াছিন চৌধুরী জানান, চার ভাইয়ের একজনের একটি ভয়েস এসএমএস পাওয়া গেছে। এতে বলা হয়েছে, তারা গাড়ির মধ্যে ভয়াবহ অসুস্থ, কিন্তু তারা গাড়ি থেকে বের হতে পারছে না। তারা গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করেছে, কিন্তু বের হতে পারেনি। তারা চার ভাই ভিন্ন ভিন্ন এলাকায় ছিল, ছোট দুই ভাই বাড়ি যাবে। যার কারণে চার ভাই একসঙ্গে শপিং করতে গিয়েছেন। গাড়ি অসুস্থ হয়ে তারা বাংলাদেশি এক ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত যেতে পারেনি। ক্লিনিকের সামনে রাস্তায় গাড়িটি দেখে অপর এক বাংলাদেশি গিয়ে দেখে, তারা অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা আবদুল মতিন জানান, ছোট দুই ভাই শহীদ ও সিরাজ আগামীকাল শুক্রবার (১৫ মে) রাতের ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার পর তাদের বিয়ের প্রস্তুতি ছিল। এ কারণে বড় দুই ভাইকে নিয়ে মার্কেটে বিয়ের কেনাকাটা করতে যান। পার্কিংয়ে গাড়ি চালু অবস্থায় এসির গ্যাস বিস্ফোরণ হয়ে চার ভাইয়ের মৃত্যু হয়।

লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আমির হোসেন সুমন বলেন, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের একদিন পর দেশে ফেরার কথা ছিল। এখন চার ভাই মারা গেছেন। তাদের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া চালানো হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রীতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। ছোট দুই ভাই একসঙ্গে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD