পলকে পলকে চাহিয়া তোয়ারে
নিশীথ রাতে দাঁড়িয়ে দোয়ারে
প্রতিক্ষা করি হৃদয়ের হৃদয়ে।
কেমনে আসো তুমি বিজলীর মতো
ভাবনার থাকি তখন মগ্ন যতো
হৃদয়ে তুলপাড় করে হয় ভূকম্পন
শীতের উত্তরে বায়ু বহে শন শন।
নয়নে না দেখিয়া ও বুঝিতে পারি
তোমার প্রতিটি পদশব্দ।
দক্ষিনা বাতাসে পাই তোমার
গাত্রের গন্ধ তাতেই আমি হয়ে যায় জব্দ।
আমার পরান শুনতে পায়
বিনা তারের প্রতিটি ছন্দ
তাতে থাকে না কোন দ্বিধাদ্বন্ধ
তোমাকে বিশ্বাস করি চোখ করে বন্ধ