1. admin@mannanpresstv.com : admin :
তুরাগ দক্ষিণে যুব বিভাগের উদ্যোগে তরুণদের মাঝে ফুটবল বিতরণ - মান্নান প্রেস টিভি
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

তুরাগ দক্ষিণে যুব বিভাগের উদ্যোগে তরুণদের মাঝে ফুটবল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৪ Time View

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

তরুণ ও যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে এবং সুস্থ বিনোদনের পরিবেশ তৈরি করার লক্ষ্যে ঢাকার বাউনিয়া উত্তর ওয়ার্ডে ফুটবল বিতরণ করা হয়েছে। স্থানীয় যুব বিভাগের উদ্যোগে তরুণদের প্রতিদিন খেলার উপযোগী করে এই ফুটবলগুলো বিতরণ করা হয়।

ফুটবল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তরুণদের হাতে ফুটবল তুলে দেন তুরাগ দক্ষিণ থানা যুব বিভাগের সেক্রেটারি জনাব মোস্তফা আজাদ

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউনিয়া উত্তর ওয়ার্ডের সভাপতি মু: রফিকুল ইসলাম, সেক্রেটারি তাইফুল ইসলাম, বাইতুল মাল সম্পাদক আলাউদ্দিন এবং যুব বিভাগের সংগঠক আসিফ অর্ণব। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক উৎসাহী যুবক এ সময় উপস্থিত ছিলেন।

ফুটবল বিতরণকালে বক্তারা বলেন, তরুণ সমাজকে মাদক, মোবাইল আসক্তি ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। যুবকদের শারীরিক ও মানসিক গঠনে মাঠমুখী করতেই যুব বিভাগের পক্ষ থেকে এই ধারাবাহিক উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীতেও তরুণদের কল্যাণে এ ধরনের সুস্থ ধারার কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

খেলাধুলার এমন চমৎকার আয়োজন ও সামগ্রী হাতে পেয়ে স্থানীয় তরুণ ও যুব সমাজের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। যুব বিভাগের এই ইতিবাচক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার অভিভাবক ও সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD