1. admin@mannanpresstv.com : admin :
মনোহরগঞ্জ-লক্ষণপুর সড়ক এখন মরণফাঁদ: চরম দুর্ভোগে হাজারো মানুষ, এমপির হস্তক্ষেপ কামনা - মান্নান প্রেস টিভি
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন

মনোহরগঞ্জ-লক্ষণপুর সড়ক এখন মরণফাঁদ: চরম দুর্ভোগে হাজারো মানুষ, এমপির হস্তক্ষেপ কামনা

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১ Time View

নিজস্ব প্রতিবেদক, মনোহরগঞ্জ:

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ ‘লক্ষণপুর টু মনোহরগঞ্জ’ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এখন সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে ডোবার আকার ধারণ করে, যার ফলে সড়কটি এখন স্থানীয় জনসাধারণের জন্য এক ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার ব্যবসা-বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্রস্থল লক্ষণপুর উত্তর বাজার সংলগ্ন এলাকা এবং মনোহরগঞ্জ সংযোগকারী এই সড়কটির অবস্থা সবচেয়ে শোচনীয়। পিচ ও খোয়া উঠে গিয়ে পুরো রাস্তা জুড়ে এখন শুধু কাদা আর মাটির স্তূপ। এই রাস্তা দিয়ে বর্তমান অবস্থায় যেকোনো ধরণের যানবাহন চলাচল একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী বাসিন্দারা জানান, প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষণপুর উত্তর বাজারের ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবীসহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তাঘাটের এই বেহাল দশার কারণে পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, সিএনজি কিংবা অটোরিকশা কিছুই ঠিকমতো চলতে পারছে না। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। বিশেষ করে রাতে কিংবা বৃষ্টির দিনে এই ভোগান্তি চরমে পৌঁছায়।

লক্ষণপুর উত্তর বাজারের ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “রাস্তা খারাপ হওয়ার কারণে বাজারে ক্রেতাদের আসা কমে গেছে। মালামাল আনা-নেওয়া করতে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে। আমরা চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছি।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটির এই করুণ দশা চললেও এটি সংস্কারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে স্থানীয় সাধারণ মানুষের মনে।

এই চরম জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে লাকসাম-মনোহরগঞ্জ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম ভাইয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সর্বস্তরের জনগণ। তারা অবিলম্বে এই গুরুত্বপূর্ণ সড়কটি জরুরি ভিত্তিতে সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য জোর দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD