বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা জিলা স্কুলের সিনিয়র শিক্ষক জনাব এ. বি. এম. ওবায়দুল ইসলাম মিয়া।
তিনি ক্রীড়া পরিচালনায় দক্ষতা, সততা ও দূরদর্শিতার জন্য সুপরিচিত। পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।
জনাব এ. বি. এম. ওবায়দুল ইসলাম মিয়ার এ গৌরবময় অর্জনে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি, কুমিল্লা জেলা শাখার কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে—এটাই আমাদের প্রত্যাশা।
তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।
অভিনন্দনান্তে,
এম. নুরুননবী চৌধুরী সেলিম
সাংগঠনিক সম্পাদক
বাংলাদেশ শারীরিক শিক্ষক সমিতি