1. admin@mannanpresstv.com : admin :
টঙ্গী বাজার এলাকায় মহাসড়কে প্রকাশ্যে মাদক সেবন, এলাকাবাসীর ক্ষোভ ও দ্রুত হস্তক্ষেপের দাবি - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন

টঙ্গী বাজার এলাকায় মহাসড়কে প্রকাশ্যে মাদক সেবন, এলাকাবাসীর ক্ষোভ ও দ্রুত হস্তক্ষেপের দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫ Time View

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গী বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর প্রকাশ্যে কয়েকজন ব্যক্তিকে মাদক সেবন করতে দেখা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যস্ততম এই মহাসড়কে দিনদুপুরে এমন কর্মকাণ্ডে পথচারী ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা বাড়ছে, যা বর্তমানে মারাত্মক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, প্রতিদিন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী বাজারসংলগ্ন অংশ দিয়ে হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এই গুরুত্বপূর্ণ পয়েন্টে কতিপয় ব্যক্তি প্রকাশ্যে জটলা বেঁধে মাদক সেবন করায় সাধারণ পথচারীদের বিশেষ করে নারী, শিক্ষার্থী ও বয়োবৃদ্ধদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। শুধু তা-ই নয়, মাদক সেবীদের কারণে ছিনতাইসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধির আশঙ্কাও দেখা দিয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বিষয়টি নিয়ে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। জনস্বার্থে ও পথচারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত অভিযান চালিয়ে মহাসড়ক অপরাধমুক্ত করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD