স্থানীয় প্রতিনিধি: মনোহরগঞ্জ উপজেলার বাইশগাঁও ইউনিয়ন জামায়াতে ইসলামী ৪ সন্তানের জননী এক অসহায় বিধবা নারীকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। সংগঠনের বাইশগাঁও ইউনিয়ন শাখার পক্ষ থেকে ১ নম্বর ওয়ার্ডের ওই মহিলার জীবিকা নির্বাহের অংশ হিসেবে ৪টি ছাগল প্রদান করা হয়েছে।
স্থানীয় জামায়াত সূত্রে জানা যায়, মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই সাহায্য প্রদান করা হয়েছে। বাবা-হারা ৪ সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া এই নারী যেন ছাগল পালনের মাধ্যমে নিজের পায়ে দাঁড়াতে পারেন এবং আয়ের একটি স্থায়ী পথ তৈরি হয়, সে লক্ষ্যেই এ জীবিকাভিত্তিক কর্মসূচি হাতে নেওয়া হয়।
ছাগল প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইফুল বারী, মাস্টার মিজানুর রহমান, খোরশেদ আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানকালে উপস্থিত ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও অসহায় মানুষের দুঃখ-কষ্ট লাঘবে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে তাঁদের এ ধরণের কল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।