1. admin@mannanpresstv.com : admin :
স্কাউটিংকে গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতা করবো — ইউএনও গাজালা পারভীন রুহী - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

স্কাউটিংকে গতিশীল করতে সর্বাত্মক সহযোগিতা করবো — ইউএনও গাজালা পারভীন রুহী

এম,নুরুননবী চৌধুরী সেলিম, নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ Time View

বর্তমান শিক্ষার্থীদের আদর্শ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই। কিশোর গ্যাং, সন্ত্রাস ও মাদকের ভয়াল থাবা থেকে ছাত্র-যুব সমাজকে রক্ষা করতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই মনোহরগঞ্জ উপজেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

বৃহস্পতিবার মনোহরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ৭৩৮তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি গাজালা পারভীন রুহী

তিনি বলেন, একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও আদর্শ মানুষের সংস্পর্শ। স্কাউটিং সেই শিক্ষা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখছে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের প্রসারে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ স্কাউটস, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধানে এবং মনোহরগঞ্জ উপজেলা স্কাউটসের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন আঞ্চলিক স্কাউটস, কুমিল্লার সম্পাদক ও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস)-এর জেলা সভাপতি আবদুর রাজ্জাক (সি.এ.এল.টি.)

উপজেলা স্কাউটস কমিশনার বাবুল চন্দ্র দেবনাথ-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা স্কাউটসের সম্পাদক কুদরত উল্লাহ (এএলটি), জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও কোর্স লিডার আবু আসলাম মিয়া (এএলটি) এবং বিপুলাসার আহম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক শরীরচর্চা শিক্ষক এ.এইচ.এম. শহিদ উল্লাহ চৌধুরী (এএলটি)

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও নাথেরপেটুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আউয়াল এবং উপজেলা স্কাউটস লিডার নুরুননবী চৌধুরী সেলিম

এ সময় বক্তব্য দেন পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন, ভোগই আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াস পাটোয়ারী, লালচান্দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা স্কাউটসের কোষাধ্যক্ষ ও মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক ইসমাঈল হোসেন, উপজেলা কাব লিডার রোকেয়া খাতুন এবং বরল্লা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আহসান হাবীব

দিনব্যাপী এ ওরিয়েন্টেশন কোর্সে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকসহ মোট ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD