1. admin@mannanpresstv.com : admin :
কনিষ্ঠ কন্যা জুঁই  - সৈয়দ ইসমাইল হোসেন জনি  - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

কনিষ্ঠ কন্যা জুঁই  — সৈয়দ ইসমাইল হোসেন জনি 

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

আমার প্রিয় ছোট কন্যার
নামটি তাহার জুঁই,
স্রোতবাহী চঞ্চল ঝর্নার
ডিঙ্গি নায়ের গলুই।

তড়িৎকর্মা বিনয়ী স্বভাব
ব্যবহার খুব ভালো,
জ্ঞানবুদ্ধির নাই অভাব
হৃদয় করেছে আলো।

প্রভু মহান আমাকে দান
করেছেন দয়া করে,
জুঁই আমার হৃদয়প্রাণ
দেখি তারে সুনজরে।

সরল মনা চাঁদের কণা
যেনো সে কচুর লতি,
নিরর্থ কোনো কথা কয়না
স্মার্ট আর বুদ্ধিমতী।

খেলাধুলায় খুবই ভালো
বিভিন্ন খেলায় পাকা,
আমার হৃদয় করে আলো
নানা রূপ স্মৃতি মাখা।

প্রতিযোগিতায় নাম দিয়ে
বহু পুরস্কার পায়,
ধন্য হয়েছি জুঁইকে নিয়ে
আল্লাহপাকের দয়ায়।

বিয়ের পরে স্বামীর ঘরে
স্বামীর সে সহযাত্রী,
মন দিয়ে সংসার করে
সকাল-সন্ধ্যা ও রাত্রি।

ছেলেদের ন্যায় সাহসী সে
ধন্য আমি তাকে পেয়ে,
আমার হৃদয় রাঙিয়ে দে
নম্র, ভদ্র, লক্ষ্মী মেয়ে।

মনে ব্যথার আগুন জ্বলে
জুঁই কোনো কষ্ট পেলে,
কোনো কারণে সে রাগ হলে
ঠান্ডা করি স্নেহ ঢেলে।

অঙ্গে পরে বিভিন্ন গয়না
পায়ে মাখে পাকা পুই,
এতো ভালো মেয়েই হয়না
ছোট কন্যা প্রিয় জুঁই।

রচনাকালঃ ১৫ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ, ২৯/০৬/২০২০ খৃষ্টাব্দ
০৮ জিলকদ ১৪৪১ হিজরি সোমবার ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD