1. admin@mannanpresstv.com : admin :
সাবেক মেয়র মজির আহমেদকে ঘিরে তৃণমূলে ইতিবাচক আলোচনা - মান্নান প্রেস টিভি
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সাবেক মেয়র মজির আহমেদকে ঘিরে তৃণমূলে ইতিবাচক আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২ Time View

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার লাকসাম পৌরসভা এলাকায় রাজনৈতিক তৎপরতা ও নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে লাকসাম পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র মজির আহমেদকে ঘিরে সাধারণ জনগণ ও বিএনপির তৃণমূলে চলছে ইতিবাচক আলোচনা।

লাকসাম পৌরসভার সাবেক মেয়র এবং বর্তমান পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ। স্থানীয় সাধারণ ভোটার এবং দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে আগামী নির্বাচনে তাকে পুনরায় মেয়র হিসেবে পাওয়ার একটি জোরালো আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। স্থানীয় সূত্র ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, লাকসামের রাজনীতিতে মজির আহমেদকে ঘিরে এই ইতিবাচক আলোচনার পেছনে রয়েছে তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা এবং অতীত উন্নয়নের রেকর্ড।

ইতিপূর্বে তিনি লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়র হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। তার মেয়াদে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সুবিধা নিশ্চিতকরণে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পৌর এলাকার সাধারণ ভোটারদের মতে, মজির আহমেদ একজন অত্যন্ত জনবান্ধব ও সহজপ্রাপ্য নেতা। যেকোনো সমস্যায় সাধারণ মানুষ সহজেই তার কাছে পৌঁছাতে পারেন।

আসন্ন লাকসাম পৌরসভা নির্বাচনে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর মাঠপর্যায়ের নেতাকর্মীদের মতে, তৃণমূলের পরীক্ষিত নেতা মজির আহমেদের কোনো বিকল্প নেই। দলীয় ঐক্য বজায় রাখতে এবং পৌরসভাকে নাগরিকবান্ধব হিসেবে গড়ে তুলতে তাকে ঘিরেই স্বপ্ন দেখছেন তারা। বর্তমানে বিভিন্ন ওয়ার্ডে তার পক্ষে ব্যাপক গণসংযোগ ও মতবিনিময় সভা চলছে। স্থানীয়দের মতে, মজির আহমেদের এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা লাকসামের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে এবং তাকে মনোনয়নের দৌড়ে এগিয়ে রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD