1. admin@mannanpresstv.com : admin :
মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ - মান্নান প্রেস টিভি
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সশস্ত্র হামলার অভিযোগ

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
মাদক ব্যবসার বিরুদ্ধে মানববন্ধন করায় সাদ্দাম হোসেন নামে একজনের উপর সশস্ত্র হামলা করে মাদক কারবারিরা। জানা যায় গত বুধবার বিকেলে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের চিহ্নিত মাদক কারবারি বাবলুর ছেলে মোঃ রাহিম কাশই গ্রামে গিয়ে মাদক কেনাবেচা করার চেষ্টা করলে সাদ্দাম হোসেনসহ গ্রামের লোকজন প্রতিবাদ করলে রাহিম তাদেরকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে আসে। এরপর একইদিন কাশই গ্রামের লোকজন মাদকের বিরুদ্ধে মানববন্ধন করে। এঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সাদ্দাম হোসেন হাসনাবাদ বাজারে আসলে হাসনাবাদ গ্রামের মৃ মনা মিয়ার ছেলে বাবলু, তার ছেলে রাহিম, তালতলা গ্রামের অহিদ উল্লার ছেলে ইলিয়াস মিলে সাদ্দাম হোসেনের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করে বেধড়ক মারধর করে। সাদ্দামের চিৎকারে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মনোহরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। হামলার ঘটনায় সাদ্দাম হোসেন বাদী হয়ে রাহিম, বাবলু, ইলিয়াসের নামে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। সাদ্দাম হোসেন বলেন, মাদকের প্রতিবাদ করাই আমার অপরাধ। তিনি বলেন মাদকের প্রতিবাদ করার কারণে আমাকে মেরে ফেলার জন্য মাদক কারবারিরা আমার উপর হামলা করেছে, তারা আমার গরু কেনার ২ লাখ ৬০ হাজার টাকাও নিয়ে গেছে। আমি তাদের সর্বোচ্চ শাস্তি চাই। এবিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি মাকসুদুর রহমান মাদকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD