1. admin@mannanpresstv.com : admin :
মাটির সুর মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের বর্ণাঢ্য আত্মপ্রকাশ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠান সম্পন্ন - মান্নান প্রেস টিভি
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

মাটির সুর মানবিক উন্নয়ন ফাউন্ডেশনের বর্ণাঢ্য আত্মপ্রকাশ ও নবগঠিত কমিটির বরণ অনুষ্ঠান সম্পন্ন

রাজধানী প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২ Time View

রাজধানী প্রতিনিধি: রাজধানীর ধানমন্ডি-২৭-এর সাম্পান মোঘল কাবাব রেস্টুরেন্টে এক নান্দনিক ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “মাটির সুর মানবিক উন্নয়ন ফাউন্ডেশন”-এর শুভ আত্মপ্রকাশ, নবগঠিত কমিটির বরণ এবং প্রীতি নৈশভোজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি সরদার তমিজউদ্দীন আহমেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এ বি সোহেল রশিদ এবং অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন বেল্লাল হাওলাদার

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভকামনা জানান আওয়াল মিয়া, আলহাজ্ব শরীফ আব্দুল্লাহ হিস সাকি, এস এম শাহনূর, হাসিনা মমতাজ, নজরুল ইসলাম বাংগালী, এবং আব্দুল গণি ভুইয়াসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজন ও শুভানুধ্যায়ীরা।

বক্তারা জানান, এই আয়োজন শুধু একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ নয়; এটি অবহেলিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, মানবিকতার চর্চা করা এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার এক দৃপ্ত অঙ্গীকার।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, শুভসূচনাতেই সর্বস্তরের মানুষের যে ভালোবাসা, দোয়া ও আন্তরিক সহযোগিতা পাওয়া গেছে, তা তাদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। মানবিকতার পতাকা হাতে নিয়ে একটি সমৃদ্ধ ও সহমর্মী সমাজ গঠনের লক্ষ্যে “মাটির সুর মানবিক উন্নয়ন ফাউন্ডেশন” নিরলসভাবে কাজ করে যাবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD