1. admin@mannanpresstv.com : admin :
হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত - মান্নান প্রেস টিভি
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

এম.এ.মান্নান.মান্না:
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩ Time View

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে হাসনাবাদ এ হাকিম দাখিল মাদ্রাসায় এক বর্ণাঢ্য উৎসব ও আলোচনার আয়োজন করা হয়। দিনটি উদযাপন কল্পে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে হামদ, নাত, ইসলামিক কবিতা আবৃত্তি ও বক্তব্য প্রতিযোগিতার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার সুপারিটেন্ডেন্ট, সহ-সুপার ও শিক্ষকবৃন্দ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন, তাঁর আলোকোজ্জ্বল জীবনী এবং মহান আদর্শ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তারা মহানবীর (সা.) শিক্ষাকে দৈনন্দিন জীবনে ধারণ করার আহ্বান জানান।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি সমগ্র মুসলিম উম্মাহ ও দেশের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সমাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD