1. admin@mannanpresstv.com : admin :
বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - মান্নান প্রেস টিভি
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

বর্ণাঢ্য আয়োজনে মনোহরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা:
  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২ Time View

মনোহরগঞ্জ কুমিল্লা সংবাদদাতা
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার মনোহরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত
বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্ত, আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-০৯ সংসদীয় আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম এমপি।

প্রধান অতিথি বলেন আগামী স্থানীয় সরকার ইউপি নির্বাচনে যারা প্রার্থী হতে চান, আপনাদের রাজনীতির সিএস,আরএস, বিএস খতিয়ান নিয়ে আসবেন অর্থাৎ কে কত হামলা মামলার শিকার হয়েছেন তার দলিল নিয়ে আসবেন। এবারের ইউপি নির্বাচনে ফ্যাসিস্ট আমলে মামলা হামলার শিকার ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে।
এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শকে ধারণ করে দেশ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহসহ নেতাকর্মীরা। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD