স্বামীর মৃত্যু শোক বুকে নিয়ে
সাদা থান পরে রাস্তায় নেমেছিলে
স্বৈরশাসকের পতন ঘটাতে
তোমার অগ্নিদীপ্ত চোখে ছিল
জনগনের মুক্তির বার্তা।
তোমার স্লোগানে কেঁপেছে রাজপথ
টেকনাফ থেকে তেতুলিয়া
অন্যায়ে ছিলে আপোষহীন,
গনতন্ত্র পুনরুদ্ধারে লড়েছো আজীবন।
তোমার বৈপ্লবিক কর্মসূচি ছিল
আন্তর্জাতিক রোল মডেল।
তোমার দেশপ্রেম ছিল পরিক্ষিত
তোমার মমতা বিশাল আকাশের মতো
তোমার আদর্শ ছিল পাহাড়সম
হাজারো আঘাতেও আদর্শ থেকে
বিচ্যুত হওনি একচুলও।
সেই তুমি আজ নীরব
নেই কোন স্লোগান, থমথমে পুরো দেশ
নেই পাল্টা যুক্তি,
জাগতিক সব হিসেবের উর্ধ্বে তুমি।
তোমার সততা আর দৃঢ়তার জন্য
মহান সৃষ্টিকর্তা তোমার
অনন্তযাত্রা করেছে সম্মানিত।
তোমার বিদায় বেলায়
অন্ধের চোখেও পানি, বোবার মুখে প্রার্থনা
জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা।
তুমি অপরাজিতা
তুমি এক মহাকাব্য
তুমি এক ইতিহাস।
তুমি ছিলে, তুমি আছো
তুমি থাকবে অনন্তকাল
দেশপ্রেমিক মুক্তিকামী মানুষের হৃদয়ে,
গনতন্ত্রের প্রতিটি অক্ষরে,
প্রতিটি কবিতায়,
নিরব বিপ্লব হয়ে
লাল সবুজের পতাকায়।