মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর (সোমবার) রাত সাড়ে ৯টার দিকে মনোহরগঞ্জ সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার খিলা ইউনিয়নের দিশাবন্দ গ্রামের রানি মুখার্জি ওরফে দেবী রানি হিজড়াকে (৪৯) ৪৬ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সেবন এবং অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে আটককৃতের বিরুদ্ধে মনোহরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জেলহাজতে প্রেরণ করা হয়েছে।