1. admin@mannanpresstv.com : admin :
সম্পত্তি নিয়ে বিরোধ, কুমিল্লায় স্বজনদের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ - মান্নান প্রেস টিভি
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সম্পত্তি নিয়ে বিরোধ, কুমিল্লায় স্বজনদের মারধরে বৃদ্ধের মৃত্যুর অভিযোগ

অনলাইন ডেস্ক:
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৯ Time View

কুমিল্লার মনোহরগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে স্বজনদের মারধরে আবুল হাসেম মনা (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলের অভিযোগ, মঙ্গলবার দুপুর ১টার দিকে তার বাবা আবুল হাসেম মনাকে মারধর করেন তার চাচা মনির হোসেন, চাচাতো ভাই ইমন ও জ্যাঠা আবুল হোসেন। এতে তার বাবা গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহম্মদ বলেন, ‘ঘটনার সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD