1. admin@mannanpresstv.com : admin :
আওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াত - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

আওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াত

অনলাইন ডেস্ক:
  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ১ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Bank Asia Details page

দলটি বলছে, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এসব দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জানমালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে। বিশেষ করে ২০২৪ সালের জুলাই বিপ্লবের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোররাতে সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি এবং জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ করে।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, অতীতে কোনো সন্ত্রাসী গোষ্ঠী সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও সম্পদ ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এমন কর্মকাণ্ডের মাধ্যমে ফিরে আসার যে চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না এবং জনগণ তাদের গ্রহণ করবে না।

বিবৃতিতে অ্যাডভোকেট জুবায়ের আরও বলেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে সন্ত্রাসী গোষ্ঠীগুলো এমন কর্মকাণ্ডের সুযোগ পাচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। এ দায় স্বরাষ্ট্রমন্ত্রীসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা এড়াতে পারেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD