সাম্প্রতিক
১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশআওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াতবিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন হবে’দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদমনোহরগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে কর্মশালা অনুষ্ঠিত, জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণের সুযোগনির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ১০ জানুয়ারি কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি সচিববালিশ মাথায় ঠেকিয়ে গুলি, পেট কেটে নদীতে ফেলা হতো লাশআওয়ামী সন্ত্রাসের টার্গেট কারা, জানাল জামায়াতবিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার‘জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছে সেভাবেই শতভাগ বাস্তবায়ন হবে’দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদমনোহরগঞ্জে তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে কর্মশালা অনুষ্ঠিত, জামানতবিহীন ২০ লাখ টাকা ঋণের সুযোগনির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই: আপিল বিভাগ
Jago Banglaবুধবার, ২৫ নভেম্বর ২০২৬
ঢাকা বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ , ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, দুই মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক / ৩৬৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২

গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের গোলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া গ্রামের বাবলু শেখের ছেলে তরিকুল ইসলাম (২৯) ও একই উপজেলার কাটরবাড়ি এলাকার প্রফুল্ল রায়ের ছেলে অপূর্ব রায় (৩৩)।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসীর উদ্দীন জানান, তরিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে জেলার কোটালীপাড়া উপজেলা থেকে গোলাবাড়িয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে গোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে।

 

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে তরিকুল ইসলাম নিহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত অপূর্ব রায়কে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

Categories