কবি –আমিনা খাতুন দিপা এর কবিতা // কেউতো আপন নয়
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শুক্রবার, ২৬ মে, ২০২৩
-
২৫৯
Time View
এই দুনিয়ার সবাই-ই পর
কেউতো আপন নয়,
আপনারে আপন বলতে
সেখানটাতে ভয়।
জমি জমা টাকা পয়সা
সবই পরে রবে,
কেউ যাবেনা সঙ্গের সাথী
মিথ্যে মায়া ভবে।
মায়া ছেড়ে খাঁচার পাখি
যেদিন যাবে উড়ে,
শূন্য খাঁচা যতন করে
রেখে আসবে গুঁরে।
কর্ম বিনে সব বিফলে
হারাবে যে স্মৃতি,
সৃস্টি বন্ধু তোমার জন্য
হয়ে রবো কৃতি।
০৪/০৮/২২
Please Share This Post in Your Social Media
More News Of This Category