কবি মোহাম্মদ মোমেন মিয়া এর কবিতা অস্থায়ী ঠিকানা
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
-
২৩৬
Time View
কবি মোহাম্মদ মোমেন মিয়া এর কবিতা অস্থায়ী ঠিকানা
এই দুনিয়া থাকার জায়গা না
থাকতে কেহ পারবানা।
সময় হলে যাইতে হবে
যতই করো বাহানা।
আদম থেকে আজ অবধি
কত মানুষ এলো
এই দুনিয়ায় থাকলো কারা
কে রয়ে গেলো।
হায়াৎ আছে যতদিন
তার বেশি থাকবানা।।
বাড়ির গেইটে নাম ফলকে
নাম আছে যার
এখন বলো কে থাকে
কয় পুরুষ তার।
একে একে যাবে সবাই
কেউতো থাকবানা।।
করছো যাহা ভুরি ভুরি
যেতে হবে সবি ছাড়ি
আসছে যতো এই দুনিয়ায়
শিশু কিশোর নর নারী।
ভেবে দেখ এই দুনিয়া
অস্থায়ী ঠিকানা।।
Please Share This Post in Your Social Media
More News Of This Category