কবি আমিনা খাতুন দিপা এর কবিতা- বিজয়
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
-
১৯৬
Time View
কবি আমিনা খাতুন দিপা এর কবিতা- বিজয়
বাবার মুখে শুনেছিলাম
মুক্তিযুদ্ধের কথা,
মানুষগুলোর কষ্ট শুনে
দুঃখ পেলাম তথা।
পাক হায়েনা করলো গুলি
ঠান্ডা পানির মাঝে,
আমার বাবা ডুব দিয়েছে
সকাল-দুপুর-সাঁঝে।
দাদীর পিঠে লাগলো গুলি
প্রচুর রক্ত ঝরে,
সবুজ ঘাসে পড়ে দাদী
মানচিত্রটি গড়ে।
রবি বাবুর একটি মেয়ে
বীরাঙ্গনা নাম,
জীবন দিয়ে করলো শোধ
বাংলাদেশের দাম।
সর্বশ্রেণীর মানুষ মিলে
যুদ্ধ করে শেষ,
ডিসেম্বরের ষোলো তারিখ
বিজয় হলো দেশ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category
অনেক সুন্দর লেখা