কবি তাহেরা খাতুন এর কবিতা- বাংলা আমার
স্বাধীনতা কাকে বলে?
মুর্খ আমি,বুঝিনা কিছু-
শুধু জানি প্রাণের সুর দিয়ে * মা* বলে ডাকা,
মায়ের কোলে পরম শান্তিতে ঘুমিয়ে থাকা।
সকাল হতেই ছুটে চলা জীবনের নিয়মে
নেই সেখানে কোন প্রতারণা র দলীল,
নেই কোন মানবতার সলীল সমাধী।
স্বাধীনতায় নেই কোন অত্যাচার,নেই অবিচার,
বলা যায় মনে ভাল যা কিছু বলার।
স্বাধীনতা মানে সত্যকে সত্য বলতে জানা,সত্যকে মানা
কারো ভয়ে চুপ করে অন্যায় মেনে নেয়ার নাম স্বাধীনতা নয়।
ভীরু কিশোরীর শান্তপায়ে হেটে যাবার নাম স্বাধীনতা,
যেখানে নেই কোন লালসার দৃষ্টির আনাগোনা।
স্বামীর বুকে ঘুমাবে স্ত্রী পরম শান্তিতে,
একে দিবে তার কপোলে ভালবাসার স্পর্শ।
থাকবেনা যৌতুক আর দৈহিক অত্যাচারের কালো দাগ
স্বাধীনতা নয় নারীর মেধাকে কন্ঠ চেপে ধরা,
স্বাধীনতা নয় নারীর যা ইচ্ছে তাই করা।
স্বাধীনতা নয় নারীর স্পর্শকাতুর অংগ নিয়ে নগ্ন কবিতা বা আলোচনা
স্বাধীনতা মানে কবির ভাষায়* সকলের তরে সকলে আমরা,প্রত্যেকে আমরা পরের তরে*
আমি কবি নই,লিখতে পারিনা স্বাধীনতার নামে,
ডিসেম্বরে কেন হয় এত কবিতা স্বাধীনতার নামে?
ফুলে ফুলে ভরে সাভারে,এ কোন যোক্তিকতা?
ফুলে ফুলে হয়না সম্মান, হয়না জমকালো ব্যেনারে,
হয়না স্বপন পূরণ তাদের,দিয়ে গেছে প্রাণ যারা অকাতরে।
সপথ নাও,শুদ্ধ কর নিজেকে,
প্রতিক্ষণ,প্রতিদিন, প্রতিমাস,প্রতি বছর অন্তরে নিবিড় করে ভালবাসো
ভালবাসো দেশ আর দেশের মানুষ কে।
ঝাঁপিয়ে পড় যে কোন বিপদে আপদে,ভুলে জাতি ভেদাভেদ
চাইনা ক্ষমতা চাইনা স্বার্থ চাইনা কোন অহংকার,
চাই শুধু বলতে,*
বাংলা আমার,বাংলা আমার, বাংলা তোমার আর আমার।*