1. admin@mannanpresstv.com : admin :
স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা - মান্নান প্রেস টিভি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রিসভার সদস্যদের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ১৮৬ Time View

সাভার জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা।

শুক্রবার সকাল ১‌১টার দিকে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা।

প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। পরে নবনির্বাচিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান তিনি।

 

আগামীকাল শনিবার (১৩ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে টানা চতুর্থবার ও সবমিলিয়ে পঞ্চমবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD