তৃতীয় দিন অতিবাহিত করছি বিছানায় আজ শুয়ে
কখনো কখনো হানা দিয়ে যায় অজানা এক ভয়ে।
এটাই নিয়ম চলছে ঠিকই তাহা নিয়মের সেই গতিতে
মাঝে মধ্যে হারিয়ে যাই আমি ছোট্টকালের অতীতে।
জ্বর আসলে মাথায় পানি দিতো মা একা শিয়রে বসে
আজ তাহা আমি অনুভব করি দূর ঢাকা শহরে এসে।
সারা রাত জেগে মা যখন মাথায় ঢালতে থাকে পানি
পাশের বাড়ির জেঠি মায়ের সাথে থাকতো এসে জানি।
অদল বদল করে তাঁরা সারারাত দিয়ে দিতো পারি
মরহুম ডাঃ দাদন কাকা চিকিৎসা দিতো এসে বাড়ি।
আরো অনেকের কথা মনে পড়ে আছে আরো অনেক
এভাবে চলতে চলতে হয়ত বাঁচব আর দিন কয়েক।
চাকরির সুবাদে বাবা থাকতো ঢাকার শহরে পরে
টেলিযোগাযোগ ছিল না তখন ছিল না কোন ঘরে।
পত্র পেলে ছুটে আসতো অফিসের সকল কর্ম ছেড়ে
আমি যে তাঁর বড় ছেলে কিভাবে থাকবে বসে ঘরে।
বাবা মায়ের মতো বৃক্ষ দুটি আল্লাহ রেখেছে মাথায়
শুকরিয়া আল্লাহ কাছে এখনো আছি তাদের ছাতায়।
সবুজবাগ, ঢাকা।
২৬/০১/২০২৪