1. admin@mannanpresstv.com : admin :
কলাবাগানে রাতে প্রেমিকাকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, ভোরে মৃত্যু - মান্নান প্রেস টিভি
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

কলাবাগানে রাতে প্রেমিকাকে নিয়ে আবাসিক হোটেলে যুবক, ভোরে মৃত্যু

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬১ Time View

রাজধানীর কলাবাগানে আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সাব্বির হোসেন (২৬)।

খবরের সত্যতা নিশ্চিত করেছেন কলাবাগান থানার এসআই মিঠুন দাস। তিনি বলেন, সাব্বির হোসেন গতকাল রাতে প্রেমিকাকে নিয়ে কলাবাগানে একটি আবাসিক হোটেলে উঠেন। সেখানে তার প্রেমিকার সঙ্গে মনোমালিন্য হয়। পরে তিনি পাশে থাই গ্লাস আটকে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন। পরে তার প্রেমিকার চিৎকারে আশপাশের লোকজন আসেন। তারা তাকে সেখান থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। তবে ঢামেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বলেন, প্রাথমিকভাবে ধারণা করা যায়, সাব্বির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

 

সাব্বিরের ফুফাতো ভাই রায়হান জানান, সাব্বির বরিশালের বাবুগঞ্জ উপজেলার বকিয়াদি মীরগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। বর্তমানে শুক্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তেমন কিছু করতেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD