শখের নুপুর –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৯ জুন, ২০২৪
-
১৬৭
Time View
এক পায়েতে পায়েল তোমার
দু’পায়েতে নুপুর,
নুপুর বাজে তালে তালে
সকাল সন্ধ্যা দুপুর।
যত্ন করে শখের জিনিস
চঞ্চলতায় ছুটো,
নরম পায়ে সুন্দর পাদু
সবার নজর লুটো।
আলতা মাখা পায়ে তোমার
ছন্দ পাতায় হাঁটো,
ঝনঝনিয়ে নুপুর তালে
ভালোবাসা বাটো।
রুপা, সোনা, হীরে, মনি
কোনটা চাই যে বলো
মনের মানুষ দেখবে বলে
স্বপ্ন রাজ্যে চলো।
Please Share This Post in Your Social Media
More News Of This Category