মৃত্যুও কী করুণা করতে পারিসনা আমায়..?
আসতে কী পারিসনা,
হুট করে ধূমকেতু’র মতো.?
এসে নিয়ে যা-না এই জগত শূন্য করে..!
শান্ত করে নিভিয়ে দিয়ে যা, যত হিংস্র দাবানল
কী চেয়ে এই বেকার জীবন বিকিয়ে দিচ্ছিস আমায়..?? বলতে পারিস??
আমার মন ভারাক্রান্ত, বড্ড বেশি পরিশ্রান্ত
অবরুদ্ধ হয়ে যাচ্ছে, আমার প্রতিটি নিশ্বাস..!!
হাপ ছেড়ে বাঁচতে চাই “মৃত্যু”
দয়া কর!
আমার এই তিক্ত জীবনের অবসান চাই
আমি মুক্তি চাই
তুই আসবি কবে বল?
আর কি চাস আমায় বল?
তোকে চাওয়াটাও এখন বড্ড বেশি বিলাসিতা
তাই নয় কি?
জানিনা, কি ক্ষুধা এই অদৃষ্টের
না দিচ্ছে প্রাণভরে বাঁচতে,
না দিচ্ছে স্বস্তিতে মরতে!
অহেতুক বেঁচে থাকার জন্য, পানসে জীবনের জন্য,
আর লড়াই করতে চাইনা, কেন বুঝিসনা?
“মৃত্যু”, তোকে চাই বলে তোর বড্ড অহমিকা.!!
জীবন’টাকে বলি দিতে চাই জানিস,
পারিনা..!
বিবেকের তাড়নায়..!!
দু’খানা চাঁদ মুখ ভেসে বেড়ায়,
নিত্য নয়ন তারায়!
নয়তো মাঝে মাঝে ইচ্ছে করে,
লন্ডভন্ড করে সর্বশ্রান্ত করে দিই..,
এই জগত ভান্ডার!
লুকিয়ে থাকি চিরতরে
মৃত্তিকা’র অতল গহ্বরে…!