পুকুর পাড়ে –আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
শনিবার, ২৯ জুন, ২০২৪
-
১৬২
Time View
ঘাটলা বাধা পুকুর পাড়ে
হালকা সবুজ পানি,
শ্যামল ছায়ায় পাতায় ঘেরা
ঝিনুক লুকায় মনি।
কোলা ব্যাঙের বসতবাড়ি
মৎস্য রাজের খেলা,
খোকা-খুকু পুকুর ধারে
চড়ুইভাতির মেলা।
বড় বড় গাছের শাড়ি
টলমলে ওই জলে,
কাদামাটি আচ্ছাহিত
পুকুর গহর তলে।
স্নান করিবে পশু পাখি
গ্রাম্য মানুষ সবে,
উল্লাস করে মাখলুকাতে
প্রশান্তিতে রবে।
Please Share This Post in Your Social Media
More News Of This Category