রূহানী জগতে ছিলাম ভালো
করেছি স্বীকার বশ্যতা সৃষ্টিকর্তার
জেনেছি মোরা তথ্য এমন
কোরআন হাদীসের আলোকে।
সেখান হতে বাপের মাধ্যমে
এলাম মায়ের উদরে
সময় হলে একদিন আবার
এলাম চলে মায়ের মাধ্যমে দুনিয়াতে।
বললো সবাই, না শুনলেও আমরা
দেখছো মুখখানা বড়ই নিষ্পাপ
হোকনা জন্ম শিশুর যথাতথা।
কালের বিবর্তনে পড়ে বিভিন্ন পরিবেশে
হারাই মোরা মোদের নিষ্পাপ খেতাব
যাই ভুলে যেতে হবে আবার
সেই রূহানী জগত ও হাশরের মাঠ।
লোভ,হিংসা,মোহ বাঁধে দানা অন্তরে
ক্ষণিকের আবাসস্থল এই দুনিয়ায়
যদিও জানি যেতে হবে সবার
দুদিন আগে বা পর বর্তমান স্থল
দিতে হবে জবাব দিয়ে এসেছি যে ওয়াদা
তুমিই আমার একমাত্র রব।
তাই নিতে হবে প্রস্তুতি
হতে হবে ভালো
ছেড়ে দুনিয়ার সব লোভ হিংসা মোহ।
চলো ভালো হয়ে যাই
দুনিয়ার সব ধান্ধা ছেড়ে
ভাবি রূহানী জগত ও আখেরাতের কথা ভাই।।