আষাঢ় নিজস্ব গণ্ডিতে রূপবান–
আষাঢ়ের স্বভাবে কখনো রোদ,কখনো বৃষ্টি
মন কেনো অস্থিরতায় দাপাদাপির
কষাঘাতে !
কান পাতলে নীলিমায় শোনা যায়
মানবতার দুমড়ে-মুচড়ে ক্রন্দনের আওয়াজ!
সভ্যতার বীভৎস পাটাতন
ধ্বংসের পয়গাম নিয়ে দুয়ারে দাঁড়িয়ে —
চলমান চরম প্রগতি বিজ্ঞানের দ্বারস্থ,
মানবতার জৌলুশ ক্ষয়ে ক্ষয়ে বিকলাঙ্গ।
হায় জীবন’ এত চাওয়া- পাওয়ার
মসনদ একদিন কপর্দক শূন্য’
সরীসৃপ,গিরগিটি,প্রাণীকুল অট্টহাসির
অগ্নুৎপাত ঘটাবে মানবের দুর্দশা দর্শনে।
মানবতা আত্মাহুতির বিরোধী-
রুদ্ধ কারাগারে আত্ম চিৎকার করছে!
হে অশনি শক্তি’ লোভের প্যারামিটার সরিয়ে
রাখো,,, নতুবা ধ্বংসাত্মক কর্মচিত্র অনিবার্য–
জীবে পরিণত মানুষ নামধারীরা শুনো–
সময় পুরো হিসেবের পরিসংখ্যান
দাখিলের প্রস্তুতিতে ব্যস্ত–
মূল্যবোধের অবক্ষয়,মানবতা আজ
রুদ্ধ কপাটের কারাগারে–
জেগে ওঠো,,,
মীমাংসিত অধ্যায় দেখতে চাই
সুন্দর পৃথিবীর প্রত্যাশায় সবাই।