1. admin@mannanpresstv.com : admin :
ভারতে ছিনতাই হওয়া আইফোন ঢাকা থেকে উদ্ধার - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভারতে ছিনতাই হওয়া আইফোন ঢাকা থেকে উদ্ধার

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২০০ Time View

ভারতের কলকাতায় ছিনতাই হওয়া একটি আইফোন প্রায় এক বছর পর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। কলকাতায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ঢাকার শাহাজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেব দাস এ ফোনটি উদ্ধার করেন।

জানা যায়, ২০২৩ সালের ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে মৌটুসী গাঙ্গুলি নামে এর নারীর ব্যবহৃত আইফোন-১৩ হারিয়ে যায়। কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব বিভাগের অন্তর্গত বেনিয়াপুকুর থানায় মৌটুসী গাঙ্গুলির হয়ে এ বিষয়ে একটি জিডি করেন তার মেয়ে অস্মিতা গাঙ্গুলী। পরবর্তীতে জিডির বাদী ভারত বসেই আইফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, তার মোবাইলের বর্তমান লোকেশন বাংলাদেশ। সেই সময় তিনি হন্যে হয়ে খোঁজ করতে থাকেন কীভাবে তার মায়ের মোবাইলটি উদ্ধার করা যায়।

ইন্টারনেট ঘাটাঘাটি করে খুঁজতে থাকেন উপায়। একপর্যায়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন বাংলাদেশ পুলিশের ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত এসআই মিলটন কুমার দেব দাস হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে অত্যন্ত দক্ষ এবং তার কর্মদক্ষতায় এই পর্যন্ত অগণিত হারানো মোবাইল উদ্ধার হয়েছে। তখন তিনি কলকাতা পুলিশের পরামর্শে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এ তার জিডির একটি কপি জমা দেন। পরবর্তীতে তিনি এসআই মিলটন কুমার দেব দাসকে বাংলাদেশ হাইকমিশনের রিসিভড তার জিডির একটি সফটকপি প্রেরণ করেন এবং তাকে বিস্তারিত জানিয়ে মোবাইলটি উদ্ধার করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এক বছর পর গত ৩০ জুন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় সেই ফোন।

 

জানতে চাইলে মিলটন কুমার দেব দাস বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ফোনটির বিষয়ে ভুক্তভোগী মৌটুসী গাঙ্গুলি যোগাযোগ করার পর দীর্ঘদিন ধরে চেষ্টা করছিলাম। অবশেষে তথ্য-প্রযুক্তির সহায়তার মোবাইলটির সন্ধান পাই। কেরানীগঞ্জ থেকে আইফোনটি উদ্ধার করি।

তিনি বলেন, একজন মোবাইলের দোকানদারের কাছ থেকে ফোনটি উদ্ধার করা হয়। মাত্র ১৭ হাজার টাকায় ওই দোকানদার আইফোনটি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন। এই ফোন বাংলাদেশে কীভাবে এলো, এ তথ্য উদ্ধারে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।

এসআই মিলটন বলেন, বিদেশে হারিয়ে যাওয়া ফোন বাংলাদেশে উদ্ধার এটি প্রথম ঘটনা। ভুক্তভোগীর আবেদনের প্রেক্ষিতে সব নিয়ম মেনে উভয় দেশের হাইকমিশনের মাধ্যমে আশা করছি ফোনটি মৌটুসী গাঙ্গুলির হাতে পৌঁছাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD