1. admin@mannanpresstv.com : admin :
রাজধানীতে নিরাপত্তা জোরদার - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন

রাজধানীতে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ১৬০ Time View

কোটাবিরোধী আন্দোলনের পরিপ্রেক্ষিতে জারি করা কারফিউ রাজধানীসহ পাশের চার জেলায় আজ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তবে জুমার পর বিভিন্ন সংগঠন কর্মসূচি পালন করতে পারে এমন আভাসে সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীতে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে পুলিশ। টহল দিচ্ছে সেনাবাহিনীও।

বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ঢাকা মহানগর, ঢাকা জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী এবং গাজীপুর জেলায় শুক্র ও শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। দেশের অন্য জেলাগুলোর বিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংঘাতের দিনগুলোতে নিহতদের স্মরণে শুক্রবার সারা দেশে মসজিদে মসজিদে দোয়া এবং রবিবার গির্জায় প্রার্থনার আয়োজন করা হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সাথে সাথে ক্রমান্বয়ে কারফিউ শিথিল করা হবে বলেও জানান তিনি।

 

রাজধানীতে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কে গণপরিবহনসহ সিএনজিচালিত অটোরিকশা, রিকশায় চলাচল করছে যাত্রীরা। রাজধানীর বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর চেকপোস্টে তল্লাশির পাশাপাশি রয়েছে নিয়মিত টহলও।

এছাড়াও ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরাও মোতায়েন রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD