আজো দীর্ঘশ্বাস --মোঃ রুহুল আমিন
অনলাইন ডেস্ক
-
Update Time :
মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
-
১৮৭
Time View
শপথ ছিলো দেশ স্বাধীনের
পাবো স্বাধীন সুখ,
কেনো তবেই লক্ষ্য মায়ের
সন্তান হারার দুখ!
দেশের শত্রু বিনাশ হলো
ধরে দীর্ঘ নয় মাস,
এতো বছর পরও কেনো
আজো দীর্ঘ/শ্বাস!
বহু হিসাব জের রয়েছে
মেটবার বুঝি নয়,
এই প্রজন্ম আক্ষেপ করে
চাইনি এমন জয়।
স্বাধীন দেশে সবাই জানি
সমান সুযোগ পায়,
দেশটা গড়তে সকল শ্রেণী
আপন মনে চায়।
দেশের সেবক হবার জন্যে
থাকবে কেনো ভাগ,
দেশ স্বাধীনের জন্যে সবাই
করেছিল ত্যাগ।
লক্ষ্য প্রাণের জীবন নাশে
স্বাধীন হলো দেশ,
সমান সুযোগ পেলে সবাই
থাকব তবে বেশ।
দেশের সকল কর্মক্ষেত্রে
থাকবে সম মান,
তবেই দেশের প্রতি সবার
রবে মায়ার টান।
থাকবে কেনো হানাহানি
আপন ভাইয়ে ভাই,
শ্রেণী শোষণ আর বৈষম্য
স্বাধীন দেশে নাই।
কেনো তবেই বিভেদ করে
সৃষ্টি করলে দল,
দেশের মানুষ ভাগ করিলে
হয় না ভালো ফল।
ভাগের কোটা নিয়ে হতাশ
ঝরছে তাজা প্রাণ,
চিল শকুনে উল্লাস করে
পেয়ে রক্তের ঘ্রাণ।
দেশের এই চালিকা শক্তি
অচল করে দেয়,
আদৌ ওঁরা দেশের ভালো
মেনে নাহি নেয়।
Please Share This Post in Your Social Media
More News Of This Category