1. admin@mannanpresstv.com : admin :
বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে জামায়াতের সমর্থন - মান্নান প্রেস টিভি
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে জামায়াতের সমর্থন

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪
  • ১৯৯ Time View

বিএনপির ‘জাতীয় ঐক্যের’ ডাকে সমর্থন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

মঙ্গলবার (৩০ জুলাই) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতি এ সমর্থন জানান।
বিবৃতিতে তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়ে অবশেষে দেশে গণহত্যা চালিয়েছে। ছাত্রদের বুকে গুলি করে অনেক বাবা এবং মাকে সন্তান হারা করেছে। সরকার নিজেই দেশে নৈরাজ্য সৃষ্টি করে এখন বিরোধী দলের ওপর দোষ চাপানোর ষড়যন্ত্র করছে। বাংলাদেশসহ বিশ্ববাসী জানে যে, সরকারের মন্ত্রীদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্যের কারণেই ছাত্রলীগ ও আইন-শৃঙ্খলা বাহিনী দেশে গণহত্যা চালিয়েছে। দেশের সর্বস্তরের মানুষ এই গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির মহাসচিব ‘জাতীয় ঐক্যের’ যে আহ্বান জানিয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি এবং ‘জাতীয় ঐক্যে’ বাংলাদেশ জামায়াতে ইসলামীর যোগদানের বিষয়ে আমরা সম্মতি জ্ঞাপন করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD