1. admin@mannanpresstv.com : admin :
সুস্থ হয়ে দেশে ফিরলেন সাবেক মেয়র জাহাঙ্গীর - মান্নান প্রেস টিভি
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সুস্থ হয়ে দেশে ফিরলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৬১ Time View

সুস্থ হয়ে দেশে ফিরেছেন গাজীপুর সিটির সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম।

আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এর আগে জাহাঙ্গীর আলমকে দেখতে টঙ্গী ও গাজীপুরের হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনতা সকাল থেকেই বিমানবন্দর এলাকায় জড়ো হতে শুরু করেন। পরে নেতাকর্মীরা গাজীপুরের মাটি জাহাঙ্গীরের ঘাটি, জাহাঙ্গীরের ভয় নাই রাজপথ ছাড়ি নাই বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এ সময় জাহাঙ্গীর আলম বিমানবন্দর থেকে বেরিয়ে নেতাকর্মীদের সাথে দেখা করেন। পরে নেতাকর্মীদের সাথে নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হন। এরপর প্রথমে নগরীর গাছা এলাকায় দলীয় কর্মী নিহত জুয়েল মোল্লার কবর জিয়ারত করেন। পরে বাসভবনে যান।

 

উল্লেখ্য, গত ১৯ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় কোটা আন্দোলনকারীদের হামলায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ভর্তি হন। ওইদিন দলীয় কর্মী জুয়েল মোল্লা নিহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD