1. admin@mannanpresstv.com : admin :
সাভারে-আশুলিয়ায় গুলিতে নিহত ৯ - মান্নান প্রেস টিভি
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন

সাভারে-আশুলিয়ায় গুলিতে নিহত ৯

অনলাইন ডেস্ক
  • Update Time : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
  • ১৬২ Time View

সাভারে আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি করলে ৯ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সাংবাদিকসহ গুলিবিদ্ধ অবস্থায় অর্ধশতাধিক লোক বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। গুলিতে নিহত যুবকের নাম রমজান (৩৫)। তার বুকের বাম পাশে গুলি লেগেছে। সে আশুলিয়ার বাইপাইল মৎস আড়তে লেবারের কাজ করতো। তার বাড়ি সিরাজগঞ্জ বলে জানা গেছে। নিহত অপর দুজনের নাম মোজাহিদ (২৮) ও শ্রাবন (২২)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে সন্ধ্যার পর আহত আরও ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
প্রত্যক্ষদর্শী মাছ ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রমজান আমাদের আড়তে লেবারের কাজ করতো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD