1. admin@mannanpresstv.com : admin :
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আযমী মুক্ত - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আযমী মুক্ত

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩৭ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম গোলাম আযমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী মুক্ত হয়েছেন।

আজ মঙ্গলবার জামায়াতে ইসলামের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহিল আমান আযমীকে আটক করা হয়। ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে গোলাম আযমের প্রবাসী আরেক ছেলে এ অভিযোগ করেন। জামায়াতে ইসলামীর ওয়েবসাইটে আমান আযমীকে আটকের অভিযোগ করে বলা হয়, সে দিন রাত ১২টার দিকে ঢাকার বড় মগবাজারের বাসা থেকে তাকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে আটক করা হয়।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আবদুল্লাহিল আমান আযমীকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয়া হয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এরপর থেকে একাধিকবার দাবি করা হলেও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD