1. admin@mannanpresstv.com : admin :
শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
  • Update Time : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪
  • ১৩১ Time View

সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) উপজেলার চন্ডিপুর গ্রামের একজন কৃষক শ্যামনগর থানার পেছনের জমি চাষ করতে গিয়ে একটি পুকুরের পাড়ে কিছু অস্ত্র দেখতে পান। পরে তিনি একজন সাংবাদিকের মাধ্যমে তা প্রশাসনকে জানান। পরে ডিজিএফআই ও ডিএসবির সদস্যরা সেখান থেকে অস্ত্রগুলো উদ্ধার করেন।

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে- দুটি শর্টগান, চারটি রাইফেল, পাঁচটি ম্যাগজিন ও ৫১ রাউন্ড গুলি।

অন্যদিকে শ্যামনগর প্রেসক্লাবের সামনে একটা মোটরসাইকেল, দুটি পোড়া মোটরসাইকেল ও শ্যামনগর থানার একটি ফ্রিজ ফিরিয়ে দিয়ে গেছেন কয়েকজন ব্যক্তি।

ডিজিএফআই প্রতিনিধি সার্জেন্ট আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করার পর সাতক্ষীরার শ্যামনগর থানায় অগ্নিসংযোগ করে অস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD