1. admin@mannanpresstv.com : admin :
কুমিল্লায় সাবেক এমপি বাহার সাবেক মেয়র সূচনার বিরুদ্ধে গুলি চালানোর মামলা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লায় সাবেক এমপি বাহার সাবেক মেয়র সূচনার বিরুদ্ধে গুলি চালানোর মামলা

অনলাইন ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৮৪ Time View

কুমিল্লা সদর আসনের সাবেক এমপি হাজী আ ক ম বাহা উদ্দিন বাহার ও তার জ্যৈষ্ঠ কন্যা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডা. তাহসীন বাহার সূচনার বিরুদ্ধে এবার কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেয়ার অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে এ মামলাটি করেন নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকার কাশেম মিয়ার ছেলে ছোটন মিয়া। মামলায় এজাহার নামীয় ২২৫ জন এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে। অভিযুক্তদের অধিকাংশই আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক।

অভিযোগের সূত্রে পুলিশ জানায়, কুমিল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বিকালে নগরীর দক্ষিণ চর্থা (তালতলা) এলাকা থেকে মামলার বাদীসহ অর্ধশতাধিক ছাত্র জনতা মিছিল নিয়ে নগরীর কান্দিরপাড় আসছিল। এ সময় মামলার প্রধান আসামি সাবেক এমপি বাহার ও তার মেয়ে ডা. সূচনার ( সাবেক মেয়র) নির্দেশে বিভিন্ন অস্ত্র নিয়ে মামলার অন্যান্য আসামিরা হামলা এবং গুলি চালায়। এ সময় গুলি, পিটিয়ে ও কুপিয়ে অনেক কে আহত করা হয়।

তিনি আরো বলেন, মামলায় এজাহার নামীয় আসামিদের মধ্যে সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিক উল্লাহসহ ২২৫জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো ১৫০ জনকে আসামি করা হয়েছে।

রাতে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন বলেন, ‘যাদের মামলায় অভিযুক্ত করা হয়েছে সরকার পতনের পর তাদের কেউই অনেকেই এখন এলাকায় নেই। তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’এর আগে গত রোববার রাতে সাবেক ওই এমপি ও তার কন্যা ডা. সূচনাসহ ৬২ জন নেতাকর্মীর বিরুদ্ধে জেলার সদর দক্ষিণ মডেল থানায় মাছুম মিয়া নামের এক হোটেল কর্মচারীকে গুলি চালিয়ে হত্যার ঘটনায় মামলা হয়।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD