1. admin@mannanpresstv.com : admin :
মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ফেনীর অর্ধেক মানুষ - মান্নান প্রেস টিভি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন ফেনীর অর্ধেক মানুষ

অনলাইন ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৭৬ Time View

“এই এলাকার মোবাইল নেটওয়ার্ক সচল করতে ইতোমধ্যেই ফেনীর জেলা প্রশাসকের কাছে ৫টি ভিস্যাট পাঠানো হয়েছে,” বলছে বিটিআরসি।

ভারত থেকে আসা ঢল আর ভারি বর্ষণে ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে; বাঁধ ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করায় অচল হয়ে পড়েছে প্রায় অর্ধেক টাওয়ার। তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন বেশিরভাগ মানুষ।

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিন দুপুরের পর জানান, মারাত্মক বন্যা পরিস্থিতিতে ফেনীর ৪২ দশমিক ২ শতাংশ মোবাইল টাওয়ার অচল হয়ে পড়েছে। আর খাগড়াছড়িতে এই হার ৪১ দশমিক ৫ শতাংশ।

মুহম্মদ জসীম  বলেন, “বন্যা পরিস্থিতিতে সব থেকে বেশি খারাপ অবস্থা ফেনীর। এই এলাকার মোবাইল নেটওয়ার্ক সচল করতে ইতোমধ্যেই ফেনীর জেলা প্রশাসকের কাছে ৫টি ভিস্যাট পাঠানো হয়েছে।

“বন্যাপ্লাবিত বিভিন্ন এলাকার জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানির সহায়তায় ১০টি ভিস্যাট প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি চারটি মোবাইল অপারেটরের সহায়তায় বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার মোবাইল ব্যবহারকারীদের জন্য ৫০০ মেগাবাইট ডেটা ফ্রি করা হয়েছে।”

টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বন্যা আক্রান্ত ১১টি জেলার ৬ হাজার ৯৮৬টি সাইট বা টাওয়ারের মধ্যে ৫ হাজার ৪৭৬টি সাইট সচল আছে। আর অচল হয়ে পড়েছে ২১ দশমিক ৬ শতাংশ টাওয়ার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD