1. admin@mannanpresstv.com : admin :
ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে বিটিআরসিকে নির্দেশনা - মান্নান প্রেস টিভি
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

ফেনীতে মোবাইল নেটওয়ার্ক সচল রাখতে বিনামূল্যে ডিজেল দিতে বিটিআরসিকে নির্দেশনা

অনলাইন ডেস্ক
  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৮৩ Time View

ফেনী জেলার মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক নিয়োজিত জেনারেটরগুলো সচল রাখতে বিনামূল্যে
ডিজেল দিতে বিটিআরসিকে নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। চলমান বন্যা পরিস্থিতিতে শনিবার
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) তিনি এই নির্দেশনা দেন।

উপদেষ্টা বলেন, বিদ্যুৎ না থাকায় ফেনী জেলার ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে প্রচুর ডিজেলের প্রয়োজন হচ্ছে। বর্তমানে বন্যা পরিস্থিতিতে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো সচল রাখা অত্যন্ত জরুরি। ৭৮টি মোবাইল নেটওয়ার্ক টাওয়ার সচল রাখতে মোবাইল অপারেটর কর্তৃক জেলায় নিয়োজিত জেনারেটরগুলোর জন্য বিনামূল্যে ডিজেল প্রদান করতে বিটিআরসিকে নির্দেশনা দেয়া হয়েছে।

প্রতি ঘণ্টায় পোর্টেবল জেনারেটরে (পিজি) (৭৫ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ২.৩ লিটার এবং জেনারেটর (ডিজি) (৩০ কেভি) ডিজেল ব্যবহৃত হয় ৪.৪ লিটার। এই হিসেবে ৭৮টি জেনারেটরে প্রতিদিন ৬৫৫২ লিটার ডিজেল ব্যবহৃত হয় যার মূল্য ৭ লাখ ১৪ হাজার ১৬৮ টাকা। ৭ দিনে ৪৫ হাজার ৮৬৪ লিটার ডিজেল প্রয়োজন হবে যার মূল্য ৪৯ লাখ ৯৯ হাজার ১৭৬ টাকা। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টার নির্দেশনায় বিটিআরসির ফান্ড থেকে এই টাকা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Categories

© All rights reserved © 2022 mannanpresstv.com
Theme Customized BY WooHostBD