জাগ্রত হই —আব্দুস সাত্তার সুমন
এম.এ.মান্নান.মান্না
-
Update Time :
বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
-
১৮৭
Time View
ঘুম থেকে উঠে সবাই
জাগ্রত হই,
ভেদাভেদ ভুলে এবার
মিলেমিশে রই।
কাঁধে কাঁধ মিলিয়ে আজ
কাজ করব ভাই,
দুর্যোগ মোকাবেলায়
একসাথে চাই।
হিন্দু মুসলিম অন্য ধর্ম
হাল ধরেছি জনে,
যতোটুকু পারি মোরা
থাকবো সর্ব ক্ষণে।
বন্যা ভাসে বাংলার ভূমি
আমরা কেন চুপ?
ক্ষুদ্র ক্ষুদ্র অর্থ দিয়ে
পূর্ণ করি কূপ।
কতটুকু সাধ্য আছে
সবাই এগিয়ে আসি,
আহ্বানের সারা দিয়ে
দেশকে ভালোবাসি।
Please Share This Post in Your Social Media
More News Of This Category